চার্ট যখন কিছু বলছে না
কাঠামো পরিষ্কার না হলে, বা দাম Range-এর ঠিক মাঝখানে থাকলে, ভালো জায়গায় SL আর যুক্তিসঙ্গত TP বসানো কঠিন। এমন সময়ে অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ।
যদি Risk/Reward ১ : ১-এর কম হয়, অর্থাৎ সম্ভাব্য লাভ ঝুঁকির চেয়ে কম, সেটাও বাইরে থাকার কারণ হতে পারে।
আপনি নিজে যখন প্রস্তুত নন
পরপর কয়েকটা লসের পর "টাকা ফেরত আনার" তাড়ায় ট্রেড (revenge trading) প্রায়ই আরও ক্ষতি আনে।
রাগ, ক্লান্তি বা অস্থিরতায় নেওয়া সিদ্ধান্ত পরিকল্পনা মানে না। বিরতি নিন।
না-ট্রেডও একটা সিদ্ধান্ত
TradingShikhi-তে "এই ট্রেড নেব না" সবসময় একটা বৈধ উত্তর। পরে দাম যেদিকেই যাক, অনিশ্চিত অবস্থায় বাইরে থাকা ভুল নয়।